‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল’
স্টাফ রিপোর্টার : ধর্ম ব্যবসায়ীর রাজনৈতিক প্রবণতার তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝে।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ধর্ম ব্যবসায়ী যারা আছে, তাদের উদ্দেশে বলছি, তারা শুধু বলছে, এই মার্কায় ভোট দিলে ধরা জান্নাত। কিন্তু ইহকালে মানুষ কীভাবে চলবে, তার কোনো বক্তব্য নেই। যে দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
এসময় সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ গণতন্ত্র’ দেখিয়ে ভেতরে একদলীয় শাসন কায়েম করেছিলেন।
তিনি বলেন, মুজিবকন্যা হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে অগণতান্ত্রিক শাসনের নজিরহীন উদাহরণে পরিণত করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।
ছাত্রদলসহ দলের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কী করবে তা সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা জনগণের কাছে সমর্থন চাইছি। জনগণ আমাদের কাছ থেকে কী চায় সেটি পূরণ করার দায়িত্ব আমাদের।
তিনি আরও বলেন, বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না বরং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছে।
বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি।
তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার, এসবই বিএনপির অবদান।
বিদেশি লেখক-বিশ্লেষকদের সমালোচনা করে তিনি বলেন, দেশের বাস্তবতা না জেনে অনেকে এমনভাবে মন্তব্য করেন যেন তারাই জ্ঞানের আধার। তাদের নেই জবাবদিহি, নেই দায়িত্ববোধ, নেই দেশপ্রেম।
তিনি আরও বলেন, সেজন্যই তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ব্যক্তি চরিত্র হনন ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর প্রবণতা নিয়েও উদ্বেগ জানান সালাহউদ্দিন। তার ভাষায়, এখন পলিটিক্যাল ক্যারেক্টর অ্যাসাসিনেশনের সংখ্যা সবচেয়ে বেশি, কিছু মিডিয়াতেও তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








