‘বিএনপির শক্তি-সাহস-মনোবল এ দেশের জনগণ’
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির শক্তি, বিএনপির সাহস ও বিএপির মনোবল হচ্ছে এ দেশের জনগণ। আমরা অন্য কোনো শক্তিতে বিশ্বাস করি না। ষড়যন্ত্রে বিশ্বাস করি না। কালোটাকায় বিশ্বাস করি না। সন্ত্রাসী-অস্ত্রবাজিতে বিশ্বাস করি না।
তিনি বলেন, খালেদা জিয়ার আপসহীন ভূমিকা, তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও নেতাকর্মীদের রক্ত-ঘাম-শ্রমে বিএনপি আজ একটি অপ্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়েছে। জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সংগঠিত করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে ইনশাআল্লাহ।
সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু সুফিয়ান বলেন, বিএনপির ওপর মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি। তাই মানুষের অন্তরে আঘাত লাগে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। নিজের ও দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। পতিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। কেন তাদের পালাতে হয়েছে- তা অনুধাবন করতে হবে।
তিনি বলেন, কিছু কিছু হাইব্রিড অতীতে আওয়ামী লীগের লেবেলে অপকর্ম করতো। এখন বিএনপির লেবেলে বিভিন্ন অপকর্ম করে বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে। এদের চিহ্নিত করতে হবে, সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। প্রয়োজনে আইনের হাতে তুলে দিতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী লিটন, সদস্য খোরশেদ আলম চৌধুরী, আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও হেলাল চৌধুরী।
ওয়ার্ড বিএনপির সদস্যসচিব ওসমান গণি ও যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- মো. আজগর, নুরুল আজিম হিরু, নুরুল আলম, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী, আসাদুর রহমান টিটু, নুরুল গনি, এম এ হামিদ, নকিব উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া, আবুল বশর, ওয়াকিল আহমদ, হেলাল উদ্দিন, মো. শাহাজাহান, জাহাঙ্গীর রেজা, লিটন দাশ, মো. রেজা, মো. আরিফ, মো. সালাউদ্দিন, বাবু পাণ্ডে প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








