২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার : ১৮ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, যে বার্তা দেব এই বার্তা শুধু আপনাদের জন্য নয়, দেশের মানুষের জন্য একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে।
তিনি আরও বলেন, আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের যে ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে, আমাদের মাঠে এসে পৌঁছবেন।
মহাসচিব বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে সমগ্র জাতিকে জানাতে চাইছি। আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছালেই, সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধান উপদেষ্টা একটা বৈঠক লন্ডনে হয়েছিল। লন্ডনে যে সভাটি হয়েছিল, সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ফেব্রুয়ারির মাসের মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে আমাদের নির্বাচন সম্পর্কে যতটুকু শঙ্কা ছিল সেটা চলে গিয়েছিল এবং বৃহস্পতিবার নির্বাচনের তাফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, দেশের মানুষের মধ্যে যে একটা আশা প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটা বাস্তবায়িত হতে চলেছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা আবারও আপনাদের জানাতে চাই যে, এই বিষয়টা আপনারা যথাযথ আপনার মূল্য দিয়ে জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।
(ওএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








