কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : "আমার স্বপ্ন আমার কুমিল্লা" শীর্ষক মুক্ত সংলাপে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা নিয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নিয়ে তাঁর একটি পরিকল্পনার কথা বলেন। ঠিক তেমনি কুমিল্লা নিয়েও আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আধুনিক কুমিল্লা বিনির্মানে এবং কুমিল্লাকে নতুনভাবে সাজাতে আমি সে পরিকল্পনা গ্রহন করেছি।
আজ শনিবার কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দিনব্যাপী মুক্ত সংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি শহরকে সাজাতে, একটি নগরকে সাজাতে শুধু এককেন্দ্রিক চিন্তা কিংবা উন্নয়ন করলে হবে না, সামগ্রিক উন্নয়নের চিন্তা, বিকাশ ও বাস্তবায়নের মাধ্যমেই একটি অঞ্চলকে সাজাতে হবে।
কুমিল্লা নগরী, আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকার উন্নয়ন ও জনগনের জীবন মানকে উন্নীতকরণের লক্ষে বক্তব্য রাখতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, 'আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা টু, আই হ্যাভ এ প্ল্যান ফর কুমিল্লা'স পিপল'।
তিনি বলেন, কুমিল্লা প্রাচীণ শহর। বৃটিশ আমল থেকেই কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। কুমিল্লা বিভাগ এ অঞ্চলের প্রাণের দাবী। দীর্ঘদিন ধরে এ দাবিটি উপেক্ষিত হয়ে আসছে। বিএনপি সরকার গঠণ করলে আমি সংসদে যাওয়ার সুযোগ পেলে কুমিল্লা বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে আদায় করবো ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম সরাসরি রেললাইন চালুর বিষয়ে এডিবি ইতিমধ্যে অনুমোদন দিয়েছে।ন শিগগিরই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এতে করে রাজধানীর সাথে এ অঞ্চলেরে রেল যোগাযোগে সময় বাঁচবে ৪ ঘন্টা।
বৃটিশ আমল থেকে কুমিল্লা বিমানবন্দর ছিলো। কিন্তু অজ্ঞাত কারনে দীর্ঘদিন ধরে এ বিমানবন্দরটি অচলাবস্থা। দ্রুত বিমানবন্দর চালু করতে আমি।কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করছি। এ বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের বিদেশগামী মানুষের ভোগান্তি কমবে, ইপিজেডে বিদেশি ক্রেতারা সহজে আমা যাওয়া করতে পারবে।
শহর বিকেন্ত্রীকরণের বিষয়ে তিনি বলেন, এই শহরে জায়গা না থাকার পরেও সব সরকারি দপ্তর এখানেই করতে চাচ্ছে। এই আদর্শ সদরকে গোমতীর উত্তরে নিয়ে যাওয়ার কথা আমি অনেক আগেই বলেছিলাম, তারা নিয়েছে তবে লেইট করে।
কুমিল্লা মেডিকেলে কলেজে ভবন করার জায়গা হচ্ছে না। তাহলে কুমিল্লা মেডিকেলের দ্বিতীয় শাখা কেনো নদীর উত্তরে পাচঁথুবি নিয়ে যাওয়া হচ্ছে না। ওখানে কয়েকটা ভবন করে সকাল বেলা ডাক্তাদেরকে শিডিউল করে দেন, দেখবেন রুগীর চাপ ও কমে যাবে, সকলে ভালোভাবে চিকিৎসা পাবে।
কুমিল্লা সিটি করপোরেশনকে মনিরুল হক চৌধুরী মেট্রোপলিটন সিটিতে রূপান্তর করার প্রত্যয় নিয়ে বলেন, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা হবে মেট্রোপলিটন সিটি। ১৭৮ বছরের পূরনো কুমিল্লার, কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভার মিলিতভাবে যে অবস্থান আছে তা বর্ধিত করতে চাই। যেখানে যানজট নিরসনে থাকনে যে জনসংখ্যা ও রাস্তাঘাট আছে তার মধ্যে সামাঞ্জস্য রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। কুমিল্লা সিটির সাথে শাসনগাছার উত্তর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত রাস্তা হবে। পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের জন্য নগরীতে আধুনিক ব্যাবস্থা করা হবে।
টুরিজমের বিষয়ে তিনি বলেন, লালমাই পাহাড়কে কেন্দ্র করে ইকো টুরিজম হাব করার পরিকল্পনা নিয়েছি। যেখানে ওই অঞ্চল পর্যটন অঞ্চলে রূপান্তর হবে। ড. আখতার হামিদ খানের স্মৃতিবিজড়িত কোটবাড়ি এলাকাকে 'এএইচকে স্যাটেলাইট সিটি' হিসেবে গড়ে তুলবো। সে লক্ষ্য কাজ চলমান রয়েছে।
সংলাপে মনিরুল হক চৌধুরী লিখিত 'আমার কুমিল্লা আমার স্বপ্ন' নামে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থে বন্যার কবল থেকে শহরকে রক্ষা, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, সাস্থ্য সেবার মানোন্নয়ন, স্নাতক নার্সিং কলেজ স্থাপন, Key point installation কেপিআই স্থানান্তর, উন্নত মানের পাবলিক লাইব্রেরী স্থাপন, শিক্ষা - সংস্কৃতি কেন্দ্র, আইটি ভিলেজ, চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা রক্ষা করা, বোটক্লাব, পাঁচতারকা হোটেল, বৃহৎ পরিসরে পাবলিক কবরস্থান নির্মান, ত্রিপুরা আধিবাসীদের রক্ষা, কোটবাড়ির বৌদ্ধ প্যাগোডায় শিলভদ্র গবেষণাগার প্রতিষ্ঠা, খৃষ্টান সমাধিকেন্দ্র, আধুনিক মহাশ্মশান, অর্গানিক সবজি সংরক্ষণাগার করার পরিকল্পনা তিনি তাঁর গ্রন্থে উল্লেখ করেন।
মুক্ত সংলাপে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সবেক এডিশনাল পিপি এডভোকেট গোলাম ফারুক, অধুনা থিয়টরের প্রতিষ্ঠাতা এডভোকেট শহিদুল হক স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, নাজনীন কাজল, কাজী মাহবুবুর রহমান, মোঃ শাহ আলমসহ শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী প্রতিনিধিরা।
(এএএম/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








