‘নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তির অপচেষ্টা চলছে’
স্টাফ রিপোর্টার : দেশবিরোধী শক্তি নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া ও শোক সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন-সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা।
তিনি বলেন, “জনগণের পালস বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাইরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেও ব্যস্ত তারা।”
বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।
বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেওয়া হয়। ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকাতেই নির্বাচন হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় শুধু লাইক ও শেয়ার দিয়ে থেমে না থেকে লিখে এবং যুক্তি দিয়ে জবাব দেওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।
ঢাকা-৮ আসনের প্রতিপক্ষ জোটের এক প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তিনি একজন অপরিপক্ক লোক, এমন অপরিপক্ক লোক সংসদে গেলে কী হবে আল্লাহই জানেন!
(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








