কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না: শামা ওবায়েদ
সালথা প্রতিনিধি : ফরিদপুর- ২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নিব না। বিএনপি দেশের গণমানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দিব না। সুতরাং আমরা সৎপথে থেকে সৎপথে উপার্জন করে জীবিকা নির্বাহ করবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে সবই সম্ভব।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপোসহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালিন সালথায় এসে জনসভা করে এখানে উপজেলা ঘোষনা করেন। এরপর আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ হয়। যে কারণে আজকে আপনারা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ পেয়েছেন। তাই আমরা সালথাবাসী দেশনেত্রী খালেদা জিয়ার কাছে ঋণী।
শামা ওবায়েদ আরো বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছু বুঝে নাই। আমি যেন ওনা অবর্তমানে সালথা-নগরকান্দার সকলের পাশে থাকতে পারি। সেই দোয়া সকলে করবেন। আমরা ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা। যেখানে স্বল্পমূল্যে গরিব মানুষ চিকিৎসা পাবে। শিক্ষাখাত ঢেলে সাজানো হবে। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান করা হবে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যা প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
(এএন/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








