পটুয়াখালী- ৩
ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
সঞ্জিব দাস, গলাচিপা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী- ৩ (গলাচিপা–দশমিনা) আসনের প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দে এ আসনে বিএনপি সমর্থিত, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পেয়েছেন দলীয় ‘ট্রাক’ প্রতীক। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত নেতা হাসান মামুন পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক।
এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত ও ১০-দলীয় জোট প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।
আজ বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং অফিসারের আয়োজনে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত থেকে সংশ্লিষ্ট চারটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা), উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাত্তলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীসহ বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ ও প্রার্থীরা।
অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশে বলেন, প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। তবে সবাইকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে এবং কেউ কারও বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য বা আচরণ থেকে বিরত থাকতে হবে। ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পাশাপাশি একই দিনে ভিন্ন ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনটি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। এই আসনে গলাচিপা ও দশমিনায় দুই উপজেলা, একটি পৌরসভা এবং ১৯টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১। পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ২০, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৪৮। মোট ভোটকেন্দ্র ১২৪টি, এরমধ্যে গলাচিপায় ৮০ টি ও দশমিনায় ৪৪টি, তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র এখনো চূড়ান্ত হয়নি। নদী ও চরবেষ্টিত এলাকা থাকার কারণে এই আসনের কিছু জায়গা ভোটের জন্য ঝুঁকিপূর্ণ। গলাচিপার চরবিশ্বাস, চরখালী, বকুলবাড়িয়া এবং দশমিনার আলীপুরা, বাঁশবাড়িয়া, রণগোপালদী এলাকায় শীতকালীন কুয়াশা, নৌযান নির্ভর যোগাযোগ এবং দুর্বল ইন্টারনেট সমস্যা ভোট পরিচালনায় চ্যালেঞ্জ তৈরি করছে। সময়মতো ভোট সামগ্রী পৌঁছানো, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কুয়াশা ও যাতায়াত সমস্যা ভোটার উপস্থিতি কমাতে পারে।
(এসডি/এসপি/জানুয়ারি ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








