‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে’
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় মঞ্চে উঠতেই মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।
সারাদেশে বিএনপির চলমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ২০০৩ সালের পর এই প্রথম ময়মনসিংহ সফরে এলেন বিএনপির এই শীর্ষ নেতা, যা ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও আবেগ।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পাশাপাশি জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা থেকে বাসযোগে হাজার হাজার নেতাকর্মী জনসভায় অংশ নেন। দুপুর আড়াইটার পর সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এই দেশ জনগণের। ভোটের অধিকার কেড়ে নিয়ে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং তরুণদের কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে।
তারেক রহমান আরও বলেন, ময়মনসিংহসহ সারাদেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ২৪টি আসনের প্রার্থীদের উপস্থিতি এই সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলার প্রার্থীরা হলেন- ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬: আখতারুল আলম, ময়মনসিংহ-৭: মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ।
জামালপুর জেলার প্রার্থীরা: জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার, জামালপুর-৫: শাহ মো. ওয়ারেছ আলী মামুন। নেত্রকোনা জেলার প্রার্থীরা: নেত্রকোনা-১: কায়সার কামাল, নেত্রকোনা-২: আনোয়ারুল হক, নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার। শেরপুর জেলার প্রার্থীরাঃ শেরপুর-১: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩: মাহমুদুল হক রুবেল।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এর মাঝে সংবাদমাধ্যম এর জন্য তৈরী ষ্ট্রেজ ভেঙ্গে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাসলিমা রত্না ও চ্যানেল আইয়ের মহিউদ্দিন নীচে পড়ে যায়, তারেক জিয়ার বক্তব্য চলাকালিন-- দুজনেই সামান্য আহত হন।
জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই এই সমাবেশকে ময়মনসিংহ অঞ্চলে বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি সৃষ্টির মাইলফলক হিসেবে দেখছেন। জনসমাবেশ ঘিড়ে নিরাপত্তা ব্যাবস্থা ছিল চোখে পড়ার মত।
(এনআরকে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








