‘ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে’
গোপালগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দোষারোপ, তোষামোদি, ধোঁকা–মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘৫ তারিখের আগপর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ তারিখের পর আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি—এ দেশে সবাই সমান, অধিকারও সমান।’
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১০ টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা সদরের কলেজ মোড় বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় জামায়াতের আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না।ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।’
মঙ্গলবার রাতের এ পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। নেতা-কর্মীদের পদচারনায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে । জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় আইন শৃংখলারক্ষা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ।
সমাবেশের এক পর্যায়ে জামায়াতের আমির গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে ১০ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী মাওলানা মো. আব্দুল হামিদকে পরিচয় করিয়ে দেন। এ সময় জামায়াতের আমির জনতার উদ্দেশে বলেন, ‘আমি এই তাঁর হাতটি উঁচু করে ধরলাম—আপনারাও তাঁর জন্য লড়বেন।’
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।’
(টিবি/এএস/জানুয়ারি ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদক-জুয়া বন্ধে কঠোর নির্দেশনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
- সার-কিটনাশকের দোকানে মিলল ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের সম্মাননা
- আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই
- ‘জাস্টিস ফর রাহুল’ মিছিল : শিল্পীদের ক্ষোভ, ফোরামের অনুপস্থিতি
- বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু
- ‘ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট রয়েছে’
- ‘স্থল অভিযান হলে শত্রুসেনাদের কেউ যেন জীবিত না ফেরে’
- ‘ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে তৈরি সম্পর্ক আগামীতেও থাকবে’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
- অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি
- শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ, মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- 'আ'লীগের নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ রেডক্রস সোসাইটির জন্ম হয়'
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আজ সৃষ্টি-সুখের উল্লাসে
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
- ‘সুশাসনের জন্য প্রশাসনের কাজের রোল মডেল হোক চাঁদপুর’
- মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
-1.gif)








