আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলে: ফখরুল
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু মুসলমান সহ সব ধর্মের লোকেদের নিয়ে সৌহার্দের একটা বাংলাদেশ গড়বো। আমরা কোন হিন্দু ভাইদের ক্ষতি হতে দেবোনা। আমরা কোন নিরপরাধ আওয়ামীলীগ কর্মীকে হয়রানীর শিকার হতে দেবোনা। তাই আমাকে হিন্দু ও আওয়ামী লীগের দালাল বলে। যে যাই বলুক, আমি বলবো ধর্ম যার যার রাষ্ট্র সবার।
আজ শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া ইউনুসের মিলচাতালে, ঢোলর হাট ইউনিয়নের বড়ধাম এলাকায়, আকচা ইউনিয়নে, চিলারং ইউনিয়নের মানু বাবুর মন্দির, আখানগর ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় তিনি জামায়াতে ইসলামীর প্রতি অভিযোগ করে বলেন, তারা জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে। তারা ধর্মকে পুজি করে তাদের স্বার্থ হাসিল করার পায়তারা করছে। ইসলাম কি তাদের একার নাকি। শুনেছি বিভিন্ন জায়গায় তারা ভোটারদের বিকাশ নম্বর সহ বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা দিয়ে ভোট কিনতে চাইছে। জামায়াতে ইসলাম মুখে অনেক কথাই বলছে, কিন্তু বাস্তবতার সাথে তাদের সেসব কথার কোন মিল নেই। বিএনপি ক্ষমতায় গেলে রাসূলউল্লাহর দেখানো পথে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবে।
মির্জা আলমগীর বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের উন্নয়নে অনেকগুলি পরিকল্পনা নিয়েছেন। আমাদের কৃষকরা সব সময় অবহেলিত হয়। আমাদের যেসব কৃষকদের দশ হাজার টাকার কৃষি ঋণ রয়েছে তাদের সেসব ঋণ আমরা সুদ সহ মওকুফ করবো। আমাদের গ্রামীণ মা বোনেরা অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করে। আমাদের সেসব মা বোনেদের যাদের এনজিও ঋণ রয়েছে,আমরা সেসব ঋণও মওকুফ করে দেবো।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আল্লাহ কোন সীমা লঙ্ঘণকারীকে পছন্দ করেনা। তারা তাদের সীমা অতিক্রম করে ফেলেছিলো। শেখ হাসিনা বলেছিলো তারা দেশ ছেড়ে পালায়না। অথচো শেখ হাসিনাকেই আজ দেশ ছেড়ে পালিয়েছে।
এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সাথে নির্বাচন করেছি কখনো জিতেছে কখনো হেরেছি, আপনাদের ছেড়ে যাইনি, কারো কোন কাজ করে দিয়ে একটা টাকাও নেই নি, এক কাপ চাও খাইনি, বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন আর ধানের শীষে ভোট দেবেন।
নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
(এআই/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








