E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সারাদেশে ১৫ স্থানে নারীদের ওপর হামলা হয়েছে’

২০২৬ ফেব্রুয়ারি ০২ ০০:২৭:০৭
‘সারাদেশে ১৫ স্থানে নারীদের ওপর হামলা হয়েছে’

স্টাফ রিপোর্টার : নির্বাচনী প্রচারণার সময় সারাদেশে ১৫টি স্থানে নারীদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন মহিলা জামায়াতের পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট।

তিনি বলেন, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে হাবিবা চৌধুরী সুইট এ কথা বলেন। বিকেল ৩টা ১৬ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ৬ সদস্যর প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় সারাদেশে ১৫টি স্থানে নারীদের ওপর হামলা হয়েছে। আমরা সবগুলো হামলার এভিডেন্সসহ কমিশনে জমা দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে ভোট দিতে চাই।
কারণ গত ১৫-১৬ বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদের প্রতিহত করা হচ্ছে, আমি মনে করি এটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু ৫০ শতাংশ নারী আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি।

নারীদের মর্যাদা-অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত আপ্রাণ চেষ্টা করছে।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই এবং বিএনপির অভিযোগ আজগুবি। আর আজগুবি অভিযোগ সুস্থ মাথা থেকে আসতে পারে না।

তিনি বলেন, সম্প্রতি জামায়াতের নারী কর্মীরা ভোটের জন্য যখন কাজ করছেন, তখন একদল লোক তাদের ওপর নির্যাতন, সাইবার বুলিং করছে। আর এটা বার বার ঘটছে।
তাই এ বিষয়ে আমরা ইসিকে ব্যবস্থা নিতে বলেছি।

জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে দাবি করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)









পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test