E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্যালট ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করা হবে: মামুনুল হক

২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৮:১৫:০২
ব্যালট ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করা হবে: মামুনুল হক

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : সন্ত্রাসের মাধ্যমে বা পেশি শক্তির মাধ্যমে জনতার রায় ব্যালটকে যদি কেউ ছিনতাই করার চেষ্টা করে প্রতিটি কেন্দ্রে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা আপনাদেরকে জনসাধারণকে ভোটারদের কাছে আমাদের আহবান হবে আপনারা সবার আগে গিয়ে সারিবদ্ধ হয়ে রিক্সা মার্কায় ভোট দিবেন বলে বলছিলেন খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ ৭ই মার্চ চত্বর রোডে পথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ভোট দেওয়ার পরে আপনারা বাড়ি গিয়ে ঘুমাবেন না। আপনাদের এই ভোটের ফসল সন্ধ্যা বেলায় যেন ঘরে তুলে আনতে পারেন সেজন্য প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদের অবস্থান করতে হবে। যদি কেউ ভোট চুরি করার ভোট জালিয়াতি করার দুরবিসন্ধি আঁকে সঙ্গে সঙ্গে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাল ভোট দেয়ার একটা পায়তারা করা হচ্ছে আমাদের কাছে সংবাদ আছে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিছু মানুষ কারা মারা গেছে, কারা বিদেশে আছে, কারা দূরে আছে তাদের তালিকা করা হচ্ছে। প্রতিবছর শুনি মরা মানুষ এসে ভোট দিয়ে যায়। তারা মরা মানুষের ভোট দিয়ে ব্যাটলের বাক্সে ভরার পায়তারা করতেছে। তাদের প্রতিহত করতে হবে।

এসময় গোপালগঞ্জ ২ আসনের ১১ দলীয় প্রার্থী মুফতি শুইয়াব ইবরাহীমকে আগামী ১২ তারিখে রিক্সা প্রতিকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহবান জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক।

এসময় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক রেজাউল করিম, জামায়াতে ইসলামী নেতা মাসুদুর রহমান, মওলানা আব্দুল আজিজ'সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test