‘এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন’
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন। ১৯৭১ এর যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমাদের সে লক্ষ্য অর্জিত হয়নি। তারপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যায় তিনি গণতন্ত্রের প্রবর্তক।
আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির আন্দোলন সংগ্রামকে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে প্রথম জাতীয় পার্টিতে ঠেকাতে ছাত্রদের নিয়ে বিএনপি করেছি, আস্তে আস্তে দলটিকে দাঁড় করিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষহীন, অসাম্প্রদায়িকতায় বিএনপি আপোসহীন। উন্নয়নের সার্থে আমরা আপসহীন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বড় হয়েছে এখানে যে সম্প্রদায়িকতা তৈরি করবে, তারা দেশ ও ঠাকুরগাঁয়ের ক্ষতি করবে।
তিনি অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলবো। গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ভোটাধিকার আদায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।
এ সময় তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আমাদের ভোটটা খুব সাবধানে দিতে হবে। ভোট একটা আমানত। আর এ আমানতের খেয়ানত করা যাবেনা। নির্বাচনে ভোট দিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে।
উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
(এআই/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








