‘উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে নিজ যোগ্যতায় এগিয়ে যাবে নারীরা’
স্টাফ রিপোর্টার : ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের আগে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু পরিবেশে নির্বাচন, ভারত ও চীনের সঙ্গে সর্ম্পক এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন তিনি।
সাক্ষাৎকারের শুরুতে নির্বাচন কেমন হবে এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু হবে, দেশের মানুষ আশা করছে নির্বাচন সুষ্ঠু হবে, আমরা আশাবাদী।
১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন, আপনার দল ও দেশের মানুষের কাছে যেতে চ্যালেঞ্জ কোনটা ছিল? এমন প্রশ্নে তারেক রহমান বলেন, দেশের মাটিতে এসে মানুষের চোখেমুখে প্রত্যাশার ছাপ দেখেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল আসার ৫ দিন পর আম্মা (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া) মারা গেলেন। সুতরাং পরিবারের সঙ্গে বসে কষ্ট ভাগ করবো, এমনটাও হয়নি কারণ নির্বাচনের ডামাডোল, এই পরিস্থিতিটা সামলে নিয়ে এগিয়ে আসা বড় চ্যালেঞ্জ মনে হয়েছে, তবে তা সফল করতে সক্ষম হয়েছি।
তরুণদের জন্য আপনরা কী করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের নির্বাচনি মেনিফেস্টোতে আমরা এরইমধ্যে উল্লেখ করেছি তরুণদের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করবো। এখানে বয়স্ক যারা আছেন, ৪০ লক্ষ্য প্রতিবন্ধি আছেন, সাড়ে ৪ কোটির মতো তরুণ আছে, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের ফেলে রেখে তো সামনে আগানো যাবে না। সকল শ্রেণি-পেশার মানুষের জন্য আমাদের কর্মসূচি আছে। কারণ সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।
২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে, এ ব্যাপারে বিএনপির অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন, বিএনপির সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, তবে দেশের জনগণের স্বার্থের পরিপন্থি যেটা সেখানে আমাদের দূরত্ব হওয়াটা স্বাভাবিক। দেশের মানুষের স্বার্থ অক্ষুণ্ন রেখে চেষ্টা করা হবে ভালো সম্পর্কের, তবে সবার আগে দেশের স্বার্থ। চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি বলেন, গ্লোবাল ভিলেজে আমরা একা বাস করতে পারবো না। দেশের মানুষ ব্যবসা-বাণিজ্যেন জন্য বাইরে যাবে, কর্মসংস্থানের জন্য বাইরে যাবে, সুতরাং সবকিছু ঠিক রেখে, আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, আমরা কনফিডেন্ট, আমরা দেশের মানুষের রায় পেয়ে সরকার গঠন করবো। অবশ্যই বিরোধী দল থাকতে হবে সংসদে। সবাই এক সরকারে আসলে কেমন করে হবে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান খালেদা জিয়ার শিক্ষা কর্মসূচির কথা স্মরণ করে বলেন, নারীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে সহযোগিতা করা হবে। উচ্চশিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হলে মানসিকভাবে কনফিডেন্ট ফিল করবে তারা। তখন তারা নিজেরাই নিজেদের যোগ্য করে তুলবে। যদি কেউ নারীদের শুধু রাজনৈতিকভাবে কিছু জায়গায় অ্যাপায়ন করে সেটা তাদের ব্যাপার। নারীরা মানসিকভাবে কনফিডেন্ট হলে নিজ যোগ্যতায় যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে তারা সেটা স্থানীয় হোক বা জাতীয়।
নারীদের নিরাপত্তা নিয়ে তারেক রহমান বলেন, নারীদের ভয়-ভীতি দেখানো আমাদের দ্বারা নয়, অনেকে সোশ্যাল মিডিয়ায় কারও কারও বক্তব্য থেকে বা বুলিংয়ের কারণে এটা হয়েছে। তাদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করা হবে, নতুন শিল্পায়নের সুযোগ করে দিতে হবে, কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টারসহ অন্যান্য সুবিধা বৃদ্ধি করতে হবে। নারীদের যতবেশি নিরাপত্তা নিশ্চিত করা যায় তা করা হবে।
এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ বিষয়ে তিনি বলেন, এটাতো পুরো রাজনীতি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে। মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আবার মানুষ যাকে গ্রহণ করবে না তাকে কেউ ধরে রাখতে পারবে না, যেমন ৫ আগস্ট।
নির্বাচনে দলের ঋণখেলাপি প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ১৬ বছরে আমাদের লোকদের গুম-খুন, নির্যাতনের মধ্যদিয়ে যেতে হয়েছে। তাদের ইচ্ছা করেই ঋণখেলাপি করা হয়েছে। ব্যবসা-বাণিজ্য করদেত দেওয়া হয়নি।
জুলাই আন্দোলনে যারা ভুক্তভোগী তাদের পরিবার ও স্বজনরা বিচার পাবে কি না ব্যাপারে তিনি বলেন, আমাদের চারশোর বেশি নেতাকর্মী নিহত হয়েছে, ১৬ বছরে বহু নেতাকর্মী গুম-খুন হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সাধারণ মানুষও যারা রাজনীতির সঙ্গে জড়িত নয় তারাও গুম-খুনের শিকার হয়েছে। নিশ্চয়ই দেশের আইন অনুযায়ী বিচার সুনিশ্চিত করা হবে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








