E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে কার্যক্রম শুরু করেছি’

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ২৩:৪৪:৩৫
‘নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকে কার্যক্রম শুরু করেছি’

স্টাফ রিপোর্টার : নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বিজয় কোনো ব্যক্তি বা দলের একার নয়, বরং এটি আপনাদের সবার বিজয়। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ মিরপুর-কাফরুল গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছি, যা শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান জানান, তিনি তার নির্বাচনি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়মিত বসতে, তাদের সমস্যা শুনতে ও তাদের পরামর্শ নিয়েই সব সমস্যার সমাধান করতে চান।

তিনি বলেন, ‘ঢাকা-১৫ আসনে আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের স্বেচ্ছাসেবক, জনশক্তি ও নেতৃবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম এই বিজয়কে সম্ভব করেছে। মহান রাব্বুল ইজ্জত আপনাদের উত্তম প্রতিদান দিন।’

‘আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই কঠিন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার তৌফিক দান করেন। দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমিন,’ যোগ করেন জামায়াত আমির।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০২৬)






পাঠকের মতামত:

১৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test