বিএনপি সংসদ সদস্যদের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার আহ্বান এনসিপির
স্টাফ রিপোর্টার : বিএনপি সংসদ সদস্যদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিএনপির সংসদ সদস্যরা শপথের দিনই ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন বলেও দাবি করেন তিনি।
রবিবার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আইনের স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে তারা জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অসম্মান করেছেন।
তিনি বলেন, জুলাই সনদের আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে; একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। কিন্তু বিএনপির এমপিরা সেটি না করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। সাধারণ বুদ্ধিতেই বোঝা যায়, তারা শপথের দিনই জুলাই সনদের পাঁচ পয়েন্টের আদেশ লঙ্ঘন করেছেন।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে তারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করেছিল।
কিন্তু জনগণের পালস বুঝতে পেরে পরবর্তীতে তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আসে। এখন আবার আদালতের আশ্রয় নিয়ে গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে কোনোভাবেই আদালতের অধীনস্থ করা যায় না।
আওয়ামী লীগের পতনের উদাহরণ টেনে জাতীয় নাগরিক পার্টির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে চাতুরির মাধ্যমে বিভ্রান্ত করে ক্ষমতায় থাকার মানসিকতা আওয়ামী লীগের ছিল, তাদের পরিণতি সবাই দেখেছে।
বিএনপি যদি একই পথে হাঁটে, তবে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। যারা চাতুরির আশ্রয় নেয়, তাদের জন্য রাজপথ তৈরিই আছে।
বিএনপি এমপিদের আখতার হোসেন বলেন, আপনারা এখনো ভুল পথে আছেন। তবে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামী ১২ তারিখ সংসদ অধিবেশন শুরুর আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিন।
ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গড়ার প্রক্রিয়ায় অংশ নিন।
তিনি আরও বলেন, আমরা যারা শপথ নিয়েছি, তারা জনগণের অর্পিত দায়িত্ব পালনে দায়বদ্ধ। কোনো আইনি মারপ্যাঁচে ফেলে ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। আমরা সংসদের ভেতরে ও বাইরে জনগণের স্বার্থ রক্ষায় সোচ্চার থাকব।
(ওএস/এএস/মার্চ ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- বাধাহীন প্রত্যাশা
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ফিরে দেখা, ঘুরে দেখা
-1.gif)








