E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’

২০২৬ মার্চ ১৮ ০০:৩২:৩১
‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’

স্টাফ রিপোর্টার : বিএনপি দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজির রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের উন্নয়ন ও কল্যাণে রাজনীতি করে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’কে অনেকে ধোঁকাবাজি বলে প্রচার করেছিল। কিন্তু সরকার গঠনের এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানিভাতা প্রদান, কৃষিঋণ মওকুফ এবং নদী-খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আগামী পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। পাশাপাশি ‘ই-হেলথ কার্ড’ চালুর কার্যক্রমও চলমান রয়েছে।
ফ্যামিলি কার্ডকে কেউ তুচ্ছ বললেও এটি জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতীতে আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরি ও ১০ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। বরং জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিএনপি সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এর আগে তিনি ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে মরহুম সাগের আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন।

৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সভাপতিত্বে ও দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, হাজি ওসমান গণি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউসুফ খান, মাওলানা মজিবুর রহমান ও নকীব উদ্দিন ভুঁইয়া।

উপস্থিত ছিলেন আলী ইউসুফ, হোসেন মাঝি, ডা. হারুন, নুরুল আবছার, নেজাম উদ্দিন, সেলিম খান, হাবিবুর রহমান, মহিউদ্দিন, জুয়েল রানা কালু, রবিউল, নুরুল ইসলাম স্বপন, আলমগীর, শামসুল আলম, সাইফুল ইসলাম, জাবেদ, আরিফুল ইসলাম আরিফ, শাহাদাত হোসেন রাকিব, শাওন, মাঈনউদ্দিন, নাছির উদ্দিন, আবদুল সাত্তার, আবুল কালাম, মনিরুল ইসলাম আবির, জাফর, খোকন, রাকিব, সালাউদ্দিন, আজিজ, আবদুল হালিম, জাহেদ, মুন্না, মিরাজ, সাকিব, মাইকেল, ইসমাইল, কাইছার, সৌরভ প্রমুখ।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০২৬)







পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test