স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি
স্টাফ রিপোর্টার : রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ লেখা কর্মসূচি করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ সোমবার দুপুরে ৩ দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, নতুন প্রজন্ম মানে নিকৃষ্ট স্বাধীনতা বিরোধীদের সমর্থক জুলাই আন্দোলনকারী ইনকিলাব মঞ্চ বা এনসিপি নয়; নতুন প্রজন্ম মানে দেশপ্রেমি শিক্ষার্থী সমাজ। যারা মনে প্রাণে বাংলাদেশ-স্বাধীনতা-লাল সবুজের পতাকা-সংবিধান এবং একাত্তরের বীরত্বগাঁথা ইতিহাস ধারণ করেন। তারা রক্ত-জীবন দিয়ে হলেও এই দেশে স্বাধীনতা বিরোধীদেরকে ফের নিশ্চিহ্ন করে দেবে; তবু বাংলাদেশের মাটিতে ‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ যারা লিখবে তাদেরকে কোনো ছাড় দেবে না।
এসময় তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, মতিঝিল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এই কর্মসূচিটির আওতায় ২ শতাধিক স্থানে স্বাধীনতা বিরোধী স্লোগান নতুনধারার নেতৃবৃন্দ মুছে দিয়ে ‘বিজয় বাংলাদেশ’ স্লোগান লিখেছেন। এতে আরো নেতৃত্ব দেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সৈয়দ ফারুক প্রমুখ।
এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে আরো বলেন, আমরা জুলাই আন্দোলনের নামে মানবতা বিরোধী- দেশবিরোধী-ধর্ম বিরোধী দুর্নীতিবাজদেরকে গত ১৯ মাসে সকল অন্যায়-অপরাধের মধ্য দিয়ে ক্ষমতার বাসনায় লিপ্ত থাকতে দেখেছি। ছাত্র নামধারী একটা বড় দেশ বিরোধী সমর্থগোষ্ঠির কারণে আজ যুদ্ধাপরাধীদেরকে সংসদের মত পবিত্র স্থানে দেখতে হচ্ছে। যেই অপরাধ এই জুলাইয়ে তারা করেছে, সেই অপরাধের শাস্তি তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ দেয়ার ব্যবস্থা করবেই। ইতমধ্যেই তারা প্রত্যাখাত হয়েছে জুতা-ঝাড়–ও মধ্য দিয়ে। আগামীতে তারা আইনীভাবে বিচারের মুখোমুখি হবে বাংলাদেশ বিরোধীদের সাথে মিলে এদেশের মানুষের আবেগ নিয়ে খেলে যুদ্ধাপরাধীদেরকে সংসদ সদস্য হিসেবে সংসদে প্রবেশের সুযোগ করে দেয়ার অপরাধে।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর ‘নতুনধারার অঙ্গিকার-দুর্নীতি থাকবে না আর...’ স্লোগান নিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারার রাজনৈতিক এই প্লাটফর্মটি। আলোচিত জুতা মিছিল, ঝাড়– মিছিল, তরকারি মিছিল, চুলা মিছিল, ব্ল্যাক র্যালীসহ বিভিন্ন অপরাধ-দুর্নীতির প্রতিবাদে দুই হাজারেরও অধিক সফল কর্মসূচির মধ্য দিয়ে চলা নতুনধারা বাংলাদেশ এনডিবি সকল শত মেনে নির্বাচন কমিশনে ২০১৭, ২০২২ এবং ২০২৫ সালে নিবন্ধনের আবেদন করলেও শুধুমাত্র উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রের কারণে নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে। তবে নির্বাচন কমিশনে ২০২৫ সালে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও এখনো উত্তর না পাওয়ায় উচ্চ আদালতের মাধ্যমে রিট করবার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নতুনধারার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম।
(পিআর/এসপি/মার্চ ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







