E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী

২০২৬ মার্চ ২৯ ১৯:১৩:১৯
বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে: মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৩৬ জুলাইতে যারা থানা পুড়িয়ে-পুলিশ জ¦ালিয়ে-সহযোদ্ধাদেরকে বধ করেছে, তাদের দায়মুক্তির জন্য জুলাই সনদ হলে বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে। আর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ইউনূস-শিক্ষার্থী গংদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। আজ রবিবার বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে জাতীয় শ্রমিকধারার যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  

জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় এতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নিকৃষ্ট দেশবিরোধী ও তাদের সমর্থকরা রাজনীতির নামে মানুষের আবেগ নিয়ে খেলে ক্ষমতায় আসার যে চেষ্টা স্বাধীনতার পর থেকে করে আসছে, তারই বহিঃপ্রকাশ ৩৬ জুলাইতে ঘটেছে। যে কারণে আজ জাতির সামনে সেই পুরোনো শকুন নোংরা রাজনৈতিক নকশা আঁকছেন। সেই নকশার সূত্রতায় দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের দ্বারা পরিচালিত সেই স্বাধীনতা বিরোধী দলগুলো থেকে ৭৪ জন সংসদে যাওয়ারও ব্যবস্থা করেছে। শুধু কি এখানেই শেষ, সংসদে গিয়ে তারা বলছে- ‘জুলাই যেখানে সেখানে মুক্তিযুদ্ধেও ইতিহাস প্রয়োজন নেই। এমতবস্থায় আমরা দেশ বিরোধী এই দলগুলোর নিবন্ধন যেমন বাতিল চাই, ঠিক তেমনি একাত্তরে ও চব্বিশে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তিও চাই।

এসময় নেতৃবৃন্দ বলেন, তথাকথিত ৩৬ জুলাইর মাধ্যমে মানুষ প্রতারিত হয়েছে। যে কারণে আজ শ্রমিকের মুখে হাসি নেই, কৃষকের মনে খুশি নেই। সেই শ্রমিক-কৃষকের ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে চরমভাবে কোটা বৈষম্যের শিকার হওয়ার প্রতিবাদে। আর সেই প্রতিবাদ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অভ্যুত্থানের দাবানল নিয়ে ছড়িয়ে যাবে সবখানে।

(পিআর/এসপি/মার্চ ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test