‘যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ বাস্তবায়ন করব’
স্টাফ রিপোর্টার : যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তার প্রতিটি শব্দ, প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ কথা বলেন।
এর আগে তিনি মাওলানা হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন।
বিগত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই-আগস্টের বিপ্লবের ফসল হিসেবে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, বিএনপি তাতে পূর্ণ সমর্থন দিয়েছে।
আমি স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। ইনশাআল্লাহ, এর কোনো ব্যতিক্রম হবে না।
’
তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য।... সবচেয়ে প্রথমে জুলাই সনদে বিএনপি সই করেছে।
তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা রাষ্ট্র কাঠামোর যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তাতে দেশের মানুষের মৌলিক অধিকার ও সুশাসনের কথা বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করব।
সবাইকে সতর্ক থাকতে হবে মন্তব্য করে তিনি বিরোধীদলকে ইঙ্গিত করে বলেন, স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে?
তারেক রহমান বলেন, ‘বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা অতীতেও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করেছি। এই জনবান্ধব কর্মসূচিগুলোতে যারা বাধা দেবে, তারা জনশত্রু হিসেবে গণ্য হবে।’
তিনি বলেন, যারা খাল খনন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
তারেক রহমান মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাওলানা ভাসানী সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের জন্য লড়াই করেছেন। তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে। তার দেখানো পথেই আমরা দেশের মানুষের মুক্তি নিশ্চিত করব।
(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- জুলাই হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক
- ট্রাম্পের সব দাবিই ‘মিথ্যা’
- ‘আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই’
- ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম’
- দর্শকদের স্বাধীনতা পদক উৎসর্গ করলেন হানিফ সংকেত
- রাঙ্গামাটিতে জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা সম্প্রীতির বন্ধনে রঙিন পাহাড়
- নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল
- বিশ্বকাপের আগে কোচ রেনার্ডকে ছাঁটাই করল সৌদি আরব
- সিআইইউ পরিদর্শনে আসছেন ড. সুসান ভাইজ
- ‘গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে’
- সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
- হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
- হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা
- ‘পাঁচ হাজারের বেশী বাঙালি লন্ডনে এক বিক্ষোভ সভায় মিলিত হয়’
- সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
- গোপালগঞ্জের জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো বিষয়ক কর্মশালা
- চাটমোহর থানায় নবাগত ওসি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
- সীমান্তে উদ্ধার হল কোটালীপাড়ার রতিকান্তের গুলিবিদ্ধ লাশ
- চিলাহাটি স্থলবন্দর: উত্তরবঙ্গের ভাগ্য বদলের প্রধান চাবিকাঠি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান, ৬ জুয়াড়ি আটক
- শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে: শিক্ষামন্ত্রী
- রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তার গাছ কর্তনের অভিযোগের তদন্ত
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
-1.gif)








