E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা

২০২৬ এপ্রিল ১৮ ১৮:৫৮:৪২
সরকারের ২ মাসে সংকট আর নাটক বেশি হয়েছে : নতুনধারা

স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, অতিতের মতই গৃহপালিত বিরোধী দল নিয়ে বিএনপি সরকারের ২ মাসে সংকট ও নাটক বেশি হয়েছে, জনগণ পরেছে চরম কষ্টসময়ে।

বিএনপি সরকার ও পৃহপালিত বিরোধী দল বা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোটের কারণে নির্মমভাবে বাংলাদেশে সংকট বেড়েছে। শুধু জ্বালানি তেল সংকটই নয়; শুরু হয়েছে চাকুরি, ব্যবসার মন্দাও। সেই সাথে অর্থনেতিক অবস্থাও নাজুক। এমতবস্থায় মব বা হামলা বন্ধ, মিথ্যে মামলা বন্ধ, খুন-ধর্ষণরোধ, জ্বালানি তেল সংকট সমাধানসহ সুপরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে ব্যর্থ হলে সুশীল লোকদেরকে উপদেষ্টা বা মন্ত্রী বানিয়েও শেষ রক্ষা পাবে না তারেক রমহান সরকার।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ বিবৃতিতে আরো বলেন, নির্মম হলেও সত্য বিএনপি সরকারও জনগণের নার্ভ বুঝতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন একের পর এক।

বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান বলেন, দেশের মানুষের কথা তারেক রহমানও ভাবার সময় পাচ্ছেন না জুলাই কেন্দ্রিক বিভিন্ন কাজের কারণে। কিন্তু তা তো হওয়ার কথা ছিলো। কথা ছিলো দেশ এড়িয়ে যাবে, সবাই-ই ভালো থাকবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, মন্ত্রী ও এমপিদের প্রতি আহবান জানিয়ে বলেন, সুশীলতার রাজনৈতিক কথাবার্তা বাদ দিয়ে দেশে সংকট সমস্যা সমাধান করুন। কথা কম বলুন-নাটক কম করুন। তা না হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবেই।

(পিআর/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test