E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’

২০২৬ জুন ১৬ ১৫:০১:০৫
‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’

স্টাফ রিপোর্টার : দেশের বাইরে হামলার মুখে পড়ার পর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রতি নিজের সমর্থন ও তাদের পাশে থাকার কথা জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ওই পোস্টে তাসনিম জারা লেখেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।

তিনি আরও লেখেন, হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে ঘিরে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিকেল থেকে এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এদিকে, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি দাবি করেন, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ করে কটূক্তি ও গালাগালি করেন।

একপর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়।

(ওএস/এএস/জুন ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test