‘বগলদাবা বা হট্টগোল নয়, সংসদে গঠনমূলক ভূমিকা রাখবো’
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে অতীতের মতো সরকারঘেঁষা ‘বগলদাবা’ বিরোধী দল কিংবা অকারণে হট্টগোল ও ওয়াকআউটনির্ভর রাজনীতি করবে না জামায়াতে ইসলামী। বরং জনস্বার্থ রক্ষায় গঠনমূলক ও যুক্তিনির্ভর বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদে কার্যকর কোনো বিরোধী দল ছিল না।
সরকারি দলই কার্যত বিরোধী দলের ভূমিকা নির্ধারণ করত। আবার অন্য এক ধরনের বিরোধী দল ছিল যারা ফাইল ছোড়াছুড়ি ও সংসদ বর্জনের রাজনীতি করত।
আমরা এ দুই ধারার বাইরে থেকে জনগণের কথা বলতে চাই। আমরা বগলদাবা বিরোধী দল হবো না, আবার অহেতুক হট্টগোলও করব না। আমরা সংসদে রিজনেবল এবং লজিক্যাল থাকবো।
সংসদ পরিচালনার ব্যয় তুলে ধরে তিনি বলেন, সংসদের প্রতি মিনিট পরিচালনায় প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা ব্যয় হয়। জনগণের এই অর্থের বিনিময়ে আমরা ব্যক্তিগত চরিত্রহনন, দলীয় বিদ্বেষ বা অযথা স্তুতি গেয়ে সময় নষ্ট করতে চাই না। জনগণের স্বার্থের বাইরে আমরা সংসদে এক মিনিটও ব্যয় করতে চাই না।
বিরোধী দলীয় নেতা জানান, এরই মধ্যে তারা ব্যাংকিং খাতের সংকট, শেয়ার বাজার ধস, প্রবাসীদের সমস্যা এবং ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যুতে নোটিশ দিয়েছেন। তবে সীমান্ত ইস্যুটিকে ‘সংবেদনশীল’ আখ্যা দিয়ে নোটিশ প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও তারা তা গ্রহণ করেননি। দেশের সার্বভৌমত্বের স্বার্থে এটি আলোচনা হওয়া জরুরি বলে তিনি মনে করেন।
বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বছরের শেষ দিকে তড়িঘড়ি করে অর্থ বরাদ্দ ও ব্যয়ের সংস্কৃতি লুটপাটের সুযোগ করে দেয়। বর্ষাকালে তড়িঘড়ি করে হওয়া কাজের মানও থাকে না। এ কারণে আমরা অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছি। বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতি কার্যকর আছে।
সংসদে ওয়াকআউট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অকারণ সংঘাতে যাব না। তবে যৌক্তিক দাবি উপেক্ষিত হলে প্রতিকী প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করতে পারি, কিন্তু সেটি দীর্ঘমেয়াদি বর্জন হবে না।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সংবিধানের সংশোধন নয়, সংস্কার চায়। সংস্কারের জন্য কমিটি গঠন হলে আমরা তা বিবেচনা করব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, সাইফুল আলম খান মিলন, শাহজাহান চৌধুরী, গাজী নজরুল ইসলাম, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ও ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
(ওএস/এএস/জুন ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








