‘আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের’
স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিচারাধীন থাকা অবস্থায় সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এ অবস্থায় দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের এমন কোনো সক্ষমতা বা নৈতিক সাহস আছে বলে তিনি মনে করেন না।
তার ভাষ্য, অতীতের কর্মকাণ্ডের কারণে দলটির পক্ষে জনসমক্ষে শক্ত অবস্থান নেওয়া সহজ হবে না।
আওয়ামী লীগকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কিছু লুটপাটকারী, মাফিয়া ও চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালিত হতে হয়। কোনো দল যদি সেই মৌলিক নীতি ও মানদণ্ড থেকে বিচ্যুত হয়, তাহলে বিভিন্ন দেশেই তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। উদাহরণ হিসেবে তিনি জার্মানির একটি রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে বলেন, উল্লেখযোগ্য জনসমর্থন থাকা সত্ত্বেও দলটির ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা চলছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো দল বা গোষ্ঠীর প্রতি বিপুল জনসমর্থন থাকলেই তাকে অবাধ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া যায় না। গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু মৌলিক নীতি ও শর্ত রয়েছে এবং সেগুলোর ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। আদালতের এখতিয়ার অনুযায়ী যে সিদ্ধান্ত আসবে, সরকার সেটিই মেনে নেবে।
(ওএস/এএস/জুন ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- দুই মামলায় মমতাজের জামিন স্থগিত
- হরমুজ প্রণালী থাকবে তেহরানের নিয়ন্ত্রণে
- ‘এ জাতি দিল্লির গোলাম হবে না’
- নগরকান্দায় বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ
- লাগেজের ভেতর থেকে অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার
- স্পাইডার-ম্যানের সঙ্গে উড়বেন দর্শকরাও, হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ‘রোনালদো আমাদের গেম প্ল্যানের শেষ চাল’
- ‘সিইউএফলে গ্যাস বেশি নেয় কিন্তু সার উৎপাদন কম হয়’
- ‘পাকিস্তানের সৌর বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে’
- ‘ডেভিড ইমনকে গ্রেফতারের খবর সঠিক নয়’
- ‘আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের’
- ‘তাজিয়া মিছিলে অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ’
- মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
- আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন
- ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
- রাজধানী ঢাকায় ভূমিকম্প
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- কুড়িগ্রামে তিস্তার পানিতে বাদাম চাষের ব্যাপক ক্ষতি
- ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি
- রায়ের বাজারে রাজউকের অভিযানে ১২টি ভবনের ভাঙা অংশ ফের নির্মাণ
- ‘জামায়াত-এনসিপির ডাকে জনগণ আর সাড়া দেবে না’
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে প্রশাসনের অভিযান
- সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- মুন্সীগঞ্জে হত্যা মামলায় মহিলা মেম্বার ও তার ছেলে গ্রেপ্তার
- কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
- ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ শিক্ষার্থী বহিষ্কার
- মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ
- নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- আদমদীঘিতে হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘সিইউএফলে গ্যাস বেশি নেয় কিন্তু সার উৎপাদন কম হয়’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
-1.gif)







