‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
স্টাফ রিপোর্টার : বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয় নগরে ১১ দলীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।
তিনি বলেন, ক্ষমতায় আসার আগে যারা হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে। বিচার তো হচ্ছেই না, বরং গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ খুন হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, নিজেদের কর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ২০ কোটি মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে।
ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বাড়ছে। এমনকি খেলার মাঠও দলীয় প্রভাবের বাইরে থাকছে না।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে যদি আবার সেই একই পথে হাঁটা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে।
জামায়াত আমির বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের এক তরুণ নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যা করে একজন মানুষকে দুনিয়া থেকে সরানো যায়, কিন্তু কোনো আদর্শকে নির্মূল করা যায় না।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। কোনো শক্তিই সেই আদর্শকে মুছে ফেলতে পারবে না।
সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন।
নতুন করে আন্দোলনের ইঙ্গিত দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে তিনি বলেন, পুরাতন-নতুন কোনো ফ্যাসিবাদই আমরা মেনে নেব না। জীবন একটাই- সেই জীবন আল্লাহর জন্য, মানুষের জন্য উৎসর্গ করতে প্রস্তুত আছি।
সমাবেশে আরও বক্তব্য দেন- বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আহমদ আলী কাসেমী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ।
(ওএস/এএস/জুন ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
-1.gif)







