‘জামায়াত-এনসিপি সরকারের আস্তিনের সাপ’
স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বর্তমান সংসদে বিরোধী দল সেজে থাকা ১১ দলীয় জোটের সকল দলের মত জামায়াত-এনসিপি বিএনপি সরকারের আস্তিনের সাপ। এই সাপকে এখনই ধ্বংস না করলে দংশনে সরকারের শরীর বিশে নীল হয়ে যাবে। ট্রাম্প বা বিশ্বের কোনো বড় ওঝা সেই বিষ নামাতে পারবে না। সাংবাদিকদের উপর হামলাই প্রমাণ করে- জামায়াত দেশে শান্তি-সমৃদ্ধি-কল্যাণ চায় না, কেবল ক্ষমতা চায়।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধর্ম পালন ও বাক স্বাধীনতায় বাঁধার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বুদ্ধিজীবী হত্যার মধ্য যে জামায়াত ইসলাম একাত্তরে বাংলাদেশকে মেধা শূন্য করতে চেয়েছিলো, সেই জামায়াতে ইসলাম এখন নির্মমভাবে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে, গণমাধ্যম দখল করছে, মিথ্যে মামলা দিয়ে হয়রানিতে নেপথ্য নায়কের ভূমিকা রাখছে এবং দেশে ইসলামের নামে মওদুদীধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। তারা কিছু নামকাওয়াস্তে ধর্মীয় রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশে সহিংসতা বাড়াচ্ছে, ধর্মীয় দাঙ্গা বাঁধাতে কাজ করছে। সত্যিকার্থেই তারা ক্ষমতায় আসতে একের পর বিভিন্ন ধরণের কর্মকাণ্ড করে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী-দেশ বিরোধী-জামায়াত ইসলামকে নিষিদ্ধ করাই হবে বিএনপি সরকারের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তা না করলে খেসারত হবে ভয়াবহ। এসময় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মন্ডল, হাশেম মোল্লা, অরবিন্দ দেবনাথ, জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য গীতিকার বিএন রুবেল, কন্ঠশিল্পী জোবায়ের, সমিরণ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আরো বলেন, আমরা চাই দেশে লক্ষ লক্ষ মসজিদের পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান থাকুক, কিন্তু সেই দেশকে কোনোভাবেই প্রদেশে ভাগ করার পক্ষে আমরা নই। আমরা নতুনধারার রাজনীতিকেরা ভারতকে বন্ধু মনে করি কিন্তু প্রভু বা মালিক নয়; অতএব, শুভেন্দু-মমতা বলবো- বাংলাদেশ নিয়ে উল্টা-পাল্টা কথা বলে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন না।
সমাবেশ শেষে সচিবালয়ে নতুনধারা নেতৃবৃন্দ ‘ধর্ম সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- ‘ধর্ম সুরক্ষা আইন’-এ থাকতে হবে যে বিষয়গুলো, তা হলো-
১. কোনো ধর্মের স্রষ্টা, নবী, অবতার বা ধর্মীয় গ্রন্থ নিয়ে মন গড়া, অবমাননাকর লেখা, কর্মকাণ্ড বা বক্তব্য দেয়া যাবে না। কেউ এই নিকৃষ্টতর কাজ করলে এবং তা প্রমাণিত হলে কমপক্ষে ৩ মাস, সর্বোচ্চ যাবজ্জীবন, সাথে অর্থদণ্ডের বিধান রাখা যেতে পারে।
২. কোনো ধর্মীয় উপাসনালয় বা বিশেষ কোনো অংশ ভাঙচুর করলে আর তা প্রমাণিত হলে সর্বনিন্ম ৬ মাস, সর্বোচ্চ যাবজ্জীবন, সাথে অর্থদণ্ডের বিধান রাখা যেতে পারে।
৩. যে কোনো ধর্মের অপব্যাখ্যা করলে সর্বনিন্ম ৬ মাস, সর্বোচ্চ যাবজ্জীবন, সাথে অর্থদণ্ডের বিধান রাখা যেতে পারে।
৪. ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী কোনো বক্তব্য দেয়া যাবে না, সমাজে সংঘাত তৈরি হয় এমন ওয়াজও করা যাবে না মর্মে নির্দেশনা মানতে হবে। ব্যততয় হলে এবং প্রমাণিত হলে ওয়াজিন ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ওয়াজ মাহফিল-এ অংশ নিতে পারবে না মর্মে বিধান রাখা যেতে পারে।
(পিআর/এসপি/জুন ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- গোয়ালঘরে বাস করা মেয়েটির ভাগ্যেও জুটলো না শিক্ষাবৃত্তি
- অপপ্রচার ও শিষ্টাচার বর্হিভূত রাজনীতির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল
- সোনাতলায় মরা গরু জবাইয়ের অভিযোগে নারীকে জরিমানা
- সুবর্ণচরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জাতীয় পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন ফারদিনকে ফুলেল সংবর্ধনা
- মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: পরিচালকের ১০ বছরের কারাদণ্ড
- ‘জামায়াত-এনসিপি সরকারের আস্তিনের সাপ’
- গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
- করতোয়া নদীতে গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
- কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আলীকদমের রোহিঙ্গা ভোটার কেলেঙ্কারি: প্রমাণ মিলেছে, শাস্তি মেলেনি
- গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা
- ফরিদপুরে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের ওপর বিশেষ সার্ভিল্যান্স অভিযান চালালো বিএসটিআই
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী ফল মেলা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: পরিচালকের ১০ বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
-1.gif)







