E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ’

২০২৬ জুন ২৮ ১৭:৪৭:৪৭
‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই; এ আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ। তিনি বলেন, একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, বিরোধী দলীয় নেতা একসময় তাদের বলেছিলেন, আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান।

তাই বর্তমান বাজেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

জবাবে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান বলেন, মিল্লাত সাহেব আমার একটি বক্তব্য উদ্ধৃত করেছেন। হ্যাঁ, আমি এমন বক্তব্য দিয়েছিলাম।
তবে তিনি সময়টা সঠিকভাবে উল্লেখ করেননি। বক্তব্যটি ছিল ২০২৪ সালের এপ্রিল মাসের। এরপর ২০২৪ সালের আগস্টে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ৫ আগস্টের পর যাদের নেতৃত্বে এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে, আমি মনে করি আমরা সবাই অন্তর থেকে তাদের সম্মান করি এবং ভালোবাসি। তাদের সেই মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, এমনকি ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড বলেছিলেন। আমি তখনই প্রথম প্রতিবাদ করে বলেছিলাম, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমরা এ কৃতিত্ব দেশের যুবসমাজকে দিতে চাই। আর এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

(ওএস/এএস/জুন ২৮, ২০২৬)





পাঠকের মতামত:

২৮ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test