‘অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি’
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংঘাত, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সংলাপ, সহনশীলতা এবং অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা একটি ইতিবাচক বার্তা।
রবিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে।
নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কোনো রাজনৈতিক শক্তিকে অযথা বাইরে রেখে নয় বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সভার শুরুতে জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে।
দেশের মানুষ এখন সংঘাত নয়, কার্যকর গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমুখী রাজনীতি দেখতে চায়। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করে যাবে।
আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও সকল সাংগঠনিক ইউনিটকে ব্যাপক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
প্রেসিডিয়াম সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনা, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানে আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য মো. জসিম উদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার মো. শাহজাহান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, জাহাঙ্গীর আহম্মেদ, জামাল রানা, শেখ মতলুব হোসেন লিয়ন, নাজনীন সুলতানা প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি’
- ‘গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার’
- বিশ্বকাপে ইতিহাস গড়ে স্বাধীনতা দিবসে দেশে ফিরল কেপ ভার্দে
- দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
- ইয়াহিয়ার বিশেষ দূত হিসেবে ভুট্টো ইরান ও আফগানিস্থান সফর করেন
- সুবর্ণচরে বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো প্রতিপক্ষ
- পাংশায় হত্যা মামলার বাদীর ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ
- বুদ্ধিজীবি অধ্যাপক আবুল কাসেমের জীবনাবসান
- মাদার নদীর চর দখল করে চলছে মৎস্য ঘের নির্মাণ, কাটা হচ্ছে বনায়নের গাছ
- ডিম ভেঙে প্রতিবাদ, ঈশ্বরদীতে খামারিদের সড়ক অবরোধ
- সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন
- ভারত যেতে চাই.......
- সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য গ্রেপ্তার, গলিত সোনা উদ্ধার
- দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
- সাংবাদিক সোমা, আনিস, মেহেদীসহ ৬ জনের বাকস্বাধীনতা হরণের নিন্দা
- জুলাই: দুই বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব
- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে বৈশাখী
- যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ফোবানার শুভেচ্ছা
- বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ
- যে শহরে থাকি
- ‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’
- হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন বাবার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- সালথায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







