‘সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে’
স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার ফলে দেশ এক ভীতি ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন।
বুধবার (২২ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জানা যায়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও সিপিবির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার সমাবেশে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, সরকারের পাঁচ মাসের শাসন শুধুই মানুষের আতঙ্ক-আশঙ্কা আর দীর্ঘশ্বাস বাড়িয়েছে।
জ্বালানীর মূল্যবৃদ্ধি ও বাজেটে জনসাধারণের উপর কর ও ঋণের বোঝা চাপানোর মধ্যদিয়ে জনজীবনের সংকট তীব্র হয়েছে। অন্যদিকে বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার ফলে দেশ এক ভীতি ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।
সিপিবি সভাপতি বলেন, দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল না করা, চট্টগ্রাম বন্দর ইজারা চক্রান্ত বহাল রাখা, সীমান্ত হত্যা ও পুশ-ইনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া এবং বন্ধ রাষ্ট্রায়ত্ত ৪৪টি শিল্প কারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থ বিষয়ে সরকারের গণবিরোধী নীতি ও দাসত্বের মনোভাব মানুষের সামনে ক্রমেই স্পষ্ট হচ্ছে।
কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, মঞ্জুর মঈন, ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।
সমাবেশ থেকে বক্তারা জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত রাষ্ট্রীয় সহায়তা প্রদান না করার প্রতিবাদ জানিয়ে বলেন, দেশ সঠিক নেতৃত্বের হাতে নেই।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সব ধরনের উদ্যোগ বন্ধ, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ এবং জনগণের জীবন-জীবিকা রক্ষার সংগ্রামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আপোশহীন ভূমিকা পালন করবে এবং এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত গণআন্দোলন অব্যাহত থাকবে।
(ওএস/এএস/জুলাই ২৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কায় ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সংকেত
- কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, ১০৮ ঘণ্টা পর স্বস্তি
- ‘সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে’
- ‘১৫ বছরের ভুল নীতিতে জ্বালানি খাত গভীর সংকটে’
- পাকিস্তানের মাটিতে শেখ মুজিবের ‘জয় বাংলা’ ধ্বনি টিকবে না
- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩
- ঝিনাইদহে ফেয়ারডিলসহ যুবক আটক
- ফারজানার দাফন সম্পন্ন হলেও সুমাইয়ার লাশ এখনো মর্গে
- ঝিনাইদহের বরুণ হত্যার নেপথ্যে বড়ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
- জেন্ডার সমতা, নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় খানসামায় জাতীয় ক্যাম্পেইন
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার
- জামালপুর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
- দিনাজপুরে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বন্যাকবলিত ৪ হাজার ৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- লৌহজংয়ে বালুবাহী বাল্কহেডকে মোবাইল কোর্টের জরিমানা
- পাবনার ফরিদপুরে সরকারি বিধি না মেনে গাছ কাটলেন ওসি, সচেতন মহলে ক্ষোভ
- ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে মানববন্ধন
- পাবনায় মাদ্রাসা ছাত্রকে চুরির অপবাদে নির্যাতন, শিক্ষক আটক
- ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন
- জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- কর্মসংস্থানে সমতার অঙ্গীকারে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন হলো স্বপ্ন
- নিরাপত্তার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলন
- ধর্মে নয়, সংকট মানবিকতার
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- এমন যদি হতো
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- আর্থ্রাইটিস চিকিৎসায় হোমিওপ্যাথি
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








