E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’

২০২৬ জুলাই ২৩ ১৭:৫৮:১২
‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া  গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অবশ্যই ৩টি যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে প্রথমটি সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈনিক যোগ্যতা ও তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। এই ৩টি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনভাবেই এগিয়ে নেওয়া যাবে না। 

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার আরো বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে। তাহলে সংগঠনকে এগিয়ে নেয়া যাবে। আমাদের প্রত্যেকের কমবেশি জিম্মাদারি আছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআ'লা আমাদেরকে যে সম্ভাবনার জায়গায় নিয়ে গিয়েছেন। আসুন আমরা ময়দান চাষ করে সেই সম্ভাবনার মধ্য দিয়ে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করি।

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকসহ অন্যরা। দায়িত্বশীল সমাবেশ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/জুলাই ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test