E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’

২০২৬ জুলাই ২৬ ১৫:১৫:১৬
‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’

স্টাফ রিপোর্টার : জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা-কাজের মিল রেখে সক্রিয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি।

শনিবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে নগর সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, ‘স্বাধীনতার পর থেকে যারাই দেশের শাসনব্যবস্থা পরিচালনা করেছে, তাদের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা হয়নি। বরং বারবার রক্তের বিনিময়ে তাদের ক্ষমতাচ্যুত করতে হয়েছে। জাতি হিসেবে এটা কলঙ্কজনক অধ্যায়। বিশ্বের বুকে দুর্নীতির মতো ঘৃণিত বিষয়ে চ্যাম্পিয়ন হতে হচ্ছে। দেশের মানুষ এখন মুক্তি চায়। এ দেশের মানুষ কুরআনের শাসন দেখতে চায়। এ দেশের মানুষ আর অন্য দেশের গোলাম হয়ে থাকতে চায় না।’

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুফতী কেফায়াতুল্লাহ কাশফীসহ নগর ও থানার নেতারা।

আমিরের বক্তব্য শেষে চরমোনাই পীর নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আনোয়ার হোসেন, এমএইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কেএম শরীয়াতুল্লাহ।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০২৬)


পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test