E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’

২০২৬ জুলাই ২৭ ১৫:২৭:০৫
‘স্মার্ট সিটি গড়তে চসিক নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তুলতে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে হবে।

শনিবার (২৬ জুলাই) রাতে নগরীর দি কিং অব চিটাগং কনভেনশন হলে পাঁচলাইশ থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নগর জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি। তিনি বলেন, চট্টগ্রামবাসীর সেবা নিশ্চিত করতে সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিদেরই মেয়র ও কাউন্সিলর প্রার্থী করা হয়েছে। তিনি দাবি করেন, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিছুর রহমান চৌধুরী ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম বলেন, সম্প্রতি জলাবদ্ধতার সময় দলের নেতাকর্মী ও প্রার্থীরা নগরীর ৪১টি ওয়ার্ডে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। তিনি দাবি করেন, মেয়র প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী তার দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে নগরবাসীর আস্থা অর্জন করেছেন।

মেয়র প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, নির্বাচিত হলে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পাঁচলাইশ থানা জামায়াতের আমির ও ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বশর ও ফয়সল মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং ড. আ ম ম মাসরুর হোসাইন।

থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমির সোলায়মান চৌধুরী, তাওহীদুল ইসলাম আজাদ, কাজী আব্বাস আলী, ইঞ্জিনিয়ার আরিফুল হোসাইন, মাওলানা আব্দুর রহিম, জাহান উদ্দিন, আজিজুল হক, আবু নাসের মো. শাফিউল আজিম মন্টি, মাওলানা আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার আবুল কালাম, আব্দুল মালেক, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ ইলিয়াস আরব, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, মুহাম্মদ ইসমাইল, শহীদুল্লাহ তালুকদার, ইমরান সিকদারসহ স্থানীয় নেতারা।

(ওএস/এএস/জুলাই ২৭, ২০২৬)




পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test