E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা’

২০২৬ জুলাই ২৯ ১৪:১৭:৩৩
‘প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা’

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ছাত্রদলের হামলায় চোখে আঘাতপ্রাপ্ত আলিফকে প্রাথমিক চিকিৎসা করানোর সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

সারজিস বলেন, ‘গতকাল যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড দিয়ে আঘাত করে তখন তাকে নিয়ে আমরা কয়েকজন সদর হাসপাতালে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছিলাম।’

‘হাসপাতালের গেটের সামনে আবার সেই সন্ত্রাসীরা আমাদের ওপর আক্রমণ করে। আলিফের চোখ দিয়ে অঝোরে রক্ত পড়ছিল। প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা। সঙ্গে সঙ্গে আলিফকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করি।’

তিনি বলেন, ‘একটু আগে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে কথা হলো। তিনি শুধু দুইটা বাক্য বলেছেন- আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ! দ্রুত ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করুন।’

(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test