বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
স্টাফ রিপোর্টার : দেশে ব্যাপক গ্যাস ও বিদ্যুৎ সংকটে নাগরিকদের চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং বিদ্যুৎ খাতে সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও নিন্দা জানান। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি দেশে চরম বিদ্যুৎ ও গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে জনদুর্ভোগ বেড়েছে। গত ৯ আগস্ট থেকে দেশব্যাপী ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে।
তিনি দাবি করেন, ৯ আগস্ট ৩ হাজার ৬৭১ মেগাওয়াট, ১০ আগস্ট ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট, ১১ আগস্ট ৩ হাজার ৪৬৫ মেগাওয়াট এবং ১২ আগস্ট ৩ হাজার ৩৮২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। ফলে গত কয়েক দিনে গড়ে প্রায় সাড়ে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে।
তিনি বলেন, এর ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ ও শিল্প খাত। গত ১২ আগস্ট ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ২০৩ কোটি ঘনফুট। সরকারের অব্যবস্থাপনা, অদক্ষতা, অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও দলীয়করণের কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে উঠেছে।
জামায়াতের এ নেতা বলেন, জ্বালানি সংকট বেড়ে যাওয়ায় ক্রমান্বয়ে জনরোষ বাড়ছে। এরই মধ্যে দেশের ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এটি সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতার চিত্র তুলে ধরে।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নীলফামারীতে ৮০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৫ থেকে ৫৫ মেগাওয়াট এবং কুষ্টিয়ায় ১৫৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৮৫ থেকে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের সুদূরপ্রসারী সিদ্ধান্তের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে রান্নাসহ নিত্যদিনের কাজ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে। এতে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
জ্বালানি খাত বেসরকারিকরণের নামে পুরোনো অলিগার্কদের নতুন করে সুবিধা দিয়ে সরকার সংকট আরও গভীর করবে বলে আশঙ্কা রয়েছে।
সংকট মোকাবিলায় গ্যাস সরবরাহ বাড়ানো, শিল্পে গ্যাস চুরি বন্ধ, লিকেজ ও সিস্টেম লস কমানো, এনার্জি কনভার্শনের প্রয়োজনীয় নীতি ও যন্ত্রপাতি আমদানি সহজ করা এবং তেল পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারি-বেসরকারি উদ্যোগে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা এবং বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানান।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থলভাগের রিজার্ভার ম্যানেজমেন্টে নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন এক্সপ্লোরেশন কূপ ও ডেভেলপমেন্ট কূপ খননে সক্ষম বিদেশি অংশীদার আনা জরুরি।
তিনি বলেন, জনগণের মৌলিক ও দৈনন্দিন চাহিদা পূরণে সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- জ্বালানি সংকটে দক্ষিণ এশিয়ায় চীনের বৈদ্যুতিক ট্রাকের চাহিদা তুঙ্গে
- ‘ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে’
- সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে
- সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
- কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল
- বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের আয়োজনে যশোরে মতবিনিময় সভা
- রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ
- নাটোরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তত করায় বেকারি মালিককে কারাদণ্ড
- দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চান এনডিবি
- সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ
- প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা
- আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
- ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’, ম্যানেজারের ভূমিকা কী
- কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








