‘রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়’
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়। তবে সেটা পরবর্তীতে সংসদ যদি বিবেচনা করে, সবাই মিলে সংশোধন হতে পারে।
রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এ কথা বলেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অন্তরায় এবং এটি সংশোধন হওয়া দরকার– সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে, সবাই মিলে এটা হতে পারে।
আলোচিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা কনফিউশন সৃষ্টি করে। এটা নির্বাচনে বড় বাধা নয়। আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ তারিখ। এই মাসের ১৩ তারিখে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি বিএনপির পক্ষ থেকে। আজকে বাছাই পর্ব ছিল। আমাদের পক্ষ থেকে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম আমাদের দলের অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খান। সমর্থনকারী হিসেবে ছিলাম আমি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব ২০ তারিখের নির্বাচনের জন্য।
(ওএস/এএস/আগস্ট ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- কলকাতার রাজপথে মিছিলে স্লোগান দিয়ে তোপের মুখে জয়া আহসান
- সাইবার নিরাপত্তা ও ফিনটেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিথুয়ানিয়া
- ‘বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে দুই বছর সময় লাগতে পারে’
- রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- বাংলাদেশের কাছে লজ্জাজনক হার, অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের দাবি পন্টিংয়ের
- রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- ‘রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়’
- ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’
- 'শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের জনপ্রিয় নেতা'
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই’
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
-1.gif)








