E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সরকারের প্রতি ৭০ ভাগ মানুষের সমর্থন রয়েছে’

২০২৬ আগস্ট ২৩ ০০:৫২:৫৪
‘সরকারের প্রতি ৭০ ভাগ মানুষের সমর্থন রয়েছে’

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ও বিশ্বাস থেকে বিএনপিকে মানুষ ভোট দিয়েছে।

সরকার দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পরও ৭০ ভাগ মানুষের সমর্থন এ সরকারের প্রতি রয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী তালতলা চত্বরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, অনেক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রত্যাবর্তন করতে পেরেছি।

তাই জনগণের চোখের ভাষা বুঝে, জনগণকে ভালোবেসে তাদের কাজ করে দিতে হবে। আপনারা জনগণকে ভালোবাসবেন, আমি জনগণের উন্নয়ন করব।
কেউ দখলদারি, চাঁদাবাজিতে লিপ্ত হবেন না।

বন বিভাগের লোকদের উদ্দেশে তিনি বলেন, আটিয়া বল অধ্যাদেশ ৮২ কালো আইন বাতিল করার জন্য আমি বহুবার সংসদে বলেছি, যতবার সুযোগ পাব ততবারই সংসদে বলব। এ ছাড়া বন ও পরিবেশ মন্ত্রীকেও বলেছি, বারবার বলব, এই কালো আইন বাতিল করে ছাড়ব-ইনশাল্লাহ। বন বিভাগের লোকজন, আপনারা আপনাদের কাজ করবেন, জনগণকে বিভ্রান্ত করবেন না।

সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরকার শহীদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালহে মোহাম্মদ শাফী ইথেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বুলবুল আহমেদ প্রমুখ।
(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৬)


পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test