‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং বিরোধী দলসহ জনগণের সহযোগিতা চাওয়া। কিন্তু, তা না করে সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।”
রবিবার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান কর্মসূচি নিয়ে বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এই তরুণ সংসদ সদস্য বলেন, “সরকার সংকট স্বীকার না করে ১৮০ দিনের সাফল্য তুলে ধরার চেষ্টা করছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা এবং বিভ্রান্ত করার শামিল। আমরা যখনই জনগণের কাছে যাচ্ছি, মানুষ তাদের ভোগান্তির কথা বলছে। এই প্রতারণার রাজনীতির শুরু হয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুনর্গঠন করা উচিত। প্রয়োজনে বিরোধী দল সরকারকে নীতিগতভাবে সহযোগিতা করবে।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা ভেবেছিলাম হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন হবে। কারণ, তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) ইতোমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির মোটেও উন্নতি হয়নি। যেসব মন্ত্রণালয় ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে, সেগুলো নিয়ে সরকারের মন্ত্রণালয় পুনর্গঠন করা উচিত। সেক্ষেত্রে বিরোধী দল প্রয়োজনে সরকারকে নীতিগতভাবে সহায়তা করবে।”
তিনি বলেন, “সরকারের প্রথম ১৮০ দিনে অপরিকল্পিত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। একইসঙ্গে সরকারের প্রতি জনগণের যে আস্থা প্রয়োজন, তা তলানিতে গিয়ে ঠেকেছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ, দাবি করে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি উন্নত হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।
নাহিদ ইসলাম বলেন, “জ্বালানি সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট— সবকিছু মিলিয়ে দেশে সংকট তৈরি হয়েছে। ঢাকাতেও লোডশেডিং হচ্ছে। গ্যাসের দাম ও সিলিন্ডারের দাম বেড়েছে। কয়েকশ কারখানা বন্ধ হয়েছে। ব্যবসায়ীরা একদিকে চাঁদাবাজির ভোগান্তিতে রয়েছেন, অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না। কৃষকরাও সার সংকটে ভুগছেন।”
সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, “দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, তার একটি পরিকল্পনা রয়েছে এবং তিনি দেশ ও অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেন। কিন্তু, ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভা পুনর্গঠন করতে হয়েছে। এতে বোঝা যায়, সরকারের পরিকল্পনা ও হোমওয়ার্ক যথাযথ ছিল না।”
তিনি বলেন, “এই মন্ত্রিপরিষদকে আরো পরিবর্তন করতে হবে। কারণ, বেশিরভাগ মন্ত্রীই তাদের কার্যক্রমে ব্যর্থ হবেন। সরকারের কাছে দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই।”
সরকার বিরোধী দলের কাছে পরিকল্পনা চাইলেও বিরোধী দল আগেই ইশতেহার, বাজেট এবং বিকল্প বাজেটের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব দিয়েছে বলে জানান নাহিদ ইসলাম। জ্বালানি সংকট নিয়ে সংসদীয় কমিটিতেও ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লং মার্চ শুরু হবে। এতে ১১ দলের নেতাকর্মীদের পাশাপাশি গণতন্ত্রকামী সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শুধু ১১ দল নয়, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আশাবাদী, এই লং মার্চে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এটিকে সফল করবেন। বিশেষত যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, সেই তরুণদের আমরা লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রতি সরকারের কমিটমেন্টের কাজ শুরু করা উচিত।”
জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ জাতীয় সংকট মোকাবিলায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়্যুম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানাসহ ১১ দলের শীর্ষ নেতারা।
(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ
- নুসরাত হত্যা মামলা, হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- ‘দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ হাব চালু করা হবে’
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
-1.gif)








