‘মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না’
স্টাফ রিপোর্টার : দেশের উচ্চশিক্ষিত প্রকৌশলী ও টেকনোক্র্যাটদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সর্বোচ্চভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, মেধাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে না পারলে দেশ এগোবে না।
বরং এতে ‘ব্রেইন ড্রেন’ আরও বাড়বে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত প্রকৌশলী জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট প্রকৌশলীদের চাকরির বাজার ক্রমেই সংকুচিত হচ্ছে। বিষয়টি জাতীয় নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা করা উচিত।
কারণ দেশের এই মেধাবীদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
চীনের উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি প্রকৌশলী, ভূতত্ত্ববিদসহ টেকনোক্র্যাট ও বিশেষজ্ঞদের রাষ্ট্র পরিচালনা এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে।
এর ফলেই অবকাঠামো, প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি ও অন্যান্য ক্ষেত্রে দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে।
আমলাতন্ত্রের প্রসঙ্গে রিজভী বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যুরোক্রেসি প্রয়োজন। তবে এর সীমানা নির্ধারণ করতে হবে। টেকনোক্র্যাটদের কাজের জায়গায় তাদের যথাযথভাবে দায়িত্ব দিতে হবে, যাতে আমলাতন্ত্র ও বিশেষজ্ঞদের মধ্যে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি না হয়।
তিনি বলেন, বাংলাদেশে মেধাতন্ত্রের জায়গা সংকুচিত হচ্ছে, অন্যদিকে ‘মবোক্রেসি’ বাড়ছে। মবোক্রেসি বাড়তে দেওয়া যাবে না। আইনের শাসন ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব নয়।
দেশে গবেষণার পরিসর বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, চিকিৎসা, প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞানসহ প্রতিটি ক্ষেত্রে গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে। উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞদের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কাজে লাগানোর নীতি গ্রহণ করা প্রয়োজন।
রিজভী আরও বলেন, দেশের বাইরে থাকা উচ্চশিক্ষিত ও দক্ষ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এ ধরনের উদ্যোগ অতীতেও নেওয়া হয়েছিল। দেশের নিজস্ব প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মেধা কাজে লাগিয়ে বড় প্রকল্প বাস্তবায়নের উদাহরণও রয়েছে।
তিনি বলেন, দেশে বর্তমানে বিপুলসংখ্যক প্রযুক্তিগত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে তৈরি হওয়া মেধাবীদের অলস বসিয়ে রাখলে দেশের কোনো কাজে আসবে না। রাষ্ট্রকে পরিকল্পিতভাবে এই মানবসম্পদ কাজে লাগাতে হবে।
সম্মেলনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন), সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শাকিল আহমেদ ইকবালসহ দেশের বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
- জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ‘মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না’
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- ‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প’
- শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
- পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক করল জনতা
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
- রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা
- বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই
- নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- চাটমোহরে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- রাঙা প্রভাত
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








