‘মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী’
স্টাফ রিপোর্টার : জনগণকে দমন করতে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে স্বৈরাচারী মনোভাবের শাসকরা নিজেদের স্বার্থে মিডিয়াকে ‘লাঠির মতো’ ব্যবহার করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
রিজভী বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমনে যেমন লাঠি ও ডান্ডা অপরিহার্য, তেমনি তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের অন্তরে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে।
লাঠি যেমন খালি চোখে দেখা যায়, মিডিয়া নিয়ন্ত্রণের এই রূপটি সহজে দেখা যায় না; বরং প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে শাসন ও নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হয়।
উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক আবদুস সালামের আদর্শিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আব্দুস সালাম সাহেবের মতো স্বাধীনচেতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের অভাব আজ বিশ্বজুড়েই প্রকট।
তিনি সরকারি লাভজনক চাকরি ছেড়ে সাংবাদিকতার মতো কণ্টকাকীর্ণ পথ বেছে নিয়েছিলেন। একাধিকবার জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু সত্য প্রকাশ ও নীতি থেকে কখনো বিচ্যুত হননি।
কাজী নজরুল ইসলামের সঙ্গে আবদুস সালামের জীবনসংগ্রামের তুলনা করে বিএনপি নেতা আরও বলেন, নজরুল ও আবদুস সালাম দুজনই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছেন এবং দুজনেই ১৯৭৬ সালে একুশে পদক পেয়েছেন। আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকদের আদর্শ আজকের বিপন্ন পৃথিবীতে আবার জাগিয়ে তোলা প্রয়োজন।
আলোচনা সভায় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আবদুস সালামের কন্যা নিহাত সালামসহ বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/আগস্ট ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী’
- রাষ্ট্রপতিকে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ
- নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪
- মুক্তিবাহিনীর গেরিলা দল শিবপুর থানা আক্রমণ করে
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- ফরিদপুরে অধ্যাপক এম এ সামাদকে সংবর্ধনা, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
- একই পরিবারে ৪ খুন রংপুরকে হিন্দুশূন্য করার ষড়যন্ত্র
- চরভদ্রাসন হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা
- ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ
- ফরিদপুরে হত্যা মামলায় ১১ বছর পর রাকিব বেপারীর যাবজ্জীবন
- চাটমোহরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
- টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে ১০টি ঘোড়া জবাইয়ের অভিযোগ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
- কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
- কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
- প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য
- সোনাতলায় টাকা হারানোকে কেন্দ্র করে মামার আঘাতে ভাগ্নে নিহতের অভিযোগ
- কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি: আরও ৩ ফুট খুলে দেওয়া হয়েছে জলকপাট
- সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপপুরে পারমাণবিক জরুরি মোকাবিলায় মহড়া, জোরদার হচ্ছে জাতীয়-স্থানীয় সমন্বয়
- বনদস্যু আতঙ্ক ও ঋণের বোঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা
- ফুলপুরে ফুড অফিসের মালামাল চুরি
- আত্মসমর্পণ করে জামিন চাওয়া ৪ আওয়ামী নেতা কারাগারে
- রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ ক্যাম্পেইন উপলক্ষে উঠান বৈঠক
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








