E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে’

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৫:১৬:৪৮
‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে’

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী দেওয়া হবে, নাহলে বিজয় সুনিশ্চিত হবে না বলে জানিয়েন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রাজশাহী মহানগর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে।

মিজানুর রহমান মিনু বলেন, ‍“বিএনপি বড় দল, যে কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু দল থেকে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। জাতীয় নির্বাচনের মতো আমাদের জয়লাভ করে আসতে হবে।”

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু । এসময় উপস্থিত ছিলেন- রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী আয়োজনে বিকেলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। র‍্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৬)











পাঠকের মতামত:

০১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test