E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না’

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৪:১০:৩৭
‘সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না’

স্টাফ রিপোর্টার : সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি, এ দেশে যারা সংখ্যায় কম—ধর্মের দিক থেকে, জাতির দিক থেকে তাদের ওপর নানা ধরণের নির্যাতন-নিপীড়ন হয়েছে। সেখানে রাষ্ট্র বা সরকার চুপ ছিল। কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। কখনো কখনো পরোক্ষভাবে সেগুলোর সমর্থন জানিয়েছে। এতে বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান পর আমরা বারবার বলে এসেছি, বিচারব্যবস্থা শক্তিশালী করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে আমাদের একটি আত্মার বন্ধন আছে। তাদের উৎসবগুলো হাজার বছরের ঐতিহ্যের।

এনসিপির আহ্বায়ক আরো বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করলে আমরা মনে করি, দেশের বিচারব্যবস্থা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার একটা জায়গা থাকবে। সরকার-বিরোধীদলসহ সব রাজনৈতিক শক্তিরই এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৬)







পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test