E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১৪:০২:২৭
মির্জা ফখরুলের শূন্য আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি হওয়ায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি (ঠাকুরগাঁও-১) শূন্য হয়েছে। 

এ আসনে উপনির্বাচনের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনিত হওয়ার পর এটাই প্রথম বৈঠক।

দলের সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে একটি তফসিল ঘোষণা করা হয়।

তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ওই ফরম জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ডের (জাতীয় স্থায়ী কমিটি) সভা হবে এবং সেখানে সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এ ভোটের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

নির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন।

এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ভোটারের সংখ্যা বেড়েছে ৮ হাজার ৩২২ জন।

পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি- এ তিনজন।
তিনি বলেন, এ নির্বাচনেও আউট অব কান্ট্রি ভোটিং থাকছে। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।

২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৬)





পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test