E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘তারেকের সরকার বিএনপির নয়, এটা হাসিনার’

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৫:৩৮:১১
‘তারেকের সরকার বিএনপির নয়, এটা হাসিনার’

স্টাফ রিপোর্টার : ১১ দলীয় ঐক্যের আয়োজনে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে কথা বলছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ

ক্ষমতা হারানোর আশঙ্কায় বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়েছে। ক্ষমতা হারালে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে— এমন আশঙ্কা থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। তারেকের যে সরকার, এটা বিএনপির সরকার না, এটা হলো হাসিনার সরকার। তারেককেও সাবধান হতে হবে। দেশবাসীকেও সাবধান হতে হবে।

ঢাকা-রংপুর লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে অলি আহমদ বলেন, আমরা এই রোডমার্চ করছি শুধু দেশকে সঠিক পথে আনার জন্য, কোনো ক্ষমতার লোভে নয়, ব্যক্তিগত কোনো লোভে নয়।

এ সময় তিনি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধভাবে থাকেন, বিপথগামী হবেন না। নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন, তা ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও মন্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ফেসবুকে কে কী লিখল, কোন মোনাফেক কী লিখল, কেন বেইমান কী লিখল, ভারতের দালালেরা কী লিখল, সেটার দিকে গন্ডগোল করবেন না।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)








পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test