E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‌‘জামায়াত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে’

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৪:২৬:৫৫
‌‘জামায়াত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

তিনি অভিযোগ করেন, “জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণ-অভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থা থেকে এখন জালিমে পরিণত হয়েছে।” ভবিষ্যতে কোনোভাবে ক্ষমতায় গেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যরা।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৬)


পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test