‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেন, জামায়াতকে বিশ্বাস করে বিএনপি ভুল করতে পারে। এ বিষয়ে দলের নেতাদের সতর্ক থাকতে হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের সতর্কতার ওপর জোর দিয়ে ফজলুর রহমান বলেন, আপনার গলায় আপনি সাপ পেঁচিয়ে রাখছেন, বিএনপি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমাদের মা-বোনের ইজ্জত নিয়েছিল এবং সোনার বাংলাকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আপনারা যদি আবার সেই জামায়াতে ইসলামকে বিশ্বাস করেন, তবে ভুল করবেন।
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এরা যখন পার্লামেন্টে যায়, তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে আঙুল তুলে বড় বড় কথা বলে।
এমনকি এক দফার মাধ্যমে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথাও বলে। কাজেই এ ব্যাপারে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে।
আওয়ামী লীগ সরকারের শাসনামল ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সবচেয়ে বেশি খর্ব করা হয়েছে। কিন্তু ছাত্রদের নেতৃত্বে দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাসহ তার সঙ্গীদের পালিয়ে যেতে হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিকভাবে বিএনপি যে সঠিক দিকনির্দেশনা নিয়ে এগোচ্ছে, তাতে সহজে ধাক্কা দিয়ে বিএনপিকে ফেলে দেওয়া সম্ভব নয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
-1.gif)








