E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

২০২৬ অক্টোবর ০১ ১৪:৩৩:২৯
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এতে আরো জানানো হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, একই রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের খবর জানানো হয়। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test