‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না’
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
এটি আবারও প্রমাণিত হলো।’
একই পোস্টে জামায়াতের এক এমপির প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, কিন্তু জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না।
দলীয় শৃঙ্খলা ও প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন লেখেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা অপচেষ্টা করবে এবং যারা নিজের স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে।
দেশ ও জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
রাশেদ বলেন, তার (প্রধানমন্ত্রী) উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধে মলিন হওয়ার সুযোগ নেই, তিনি সুযোগ দেবেন না, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে আক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একপর্যায়ে ভারী যন্ত্র দিয়ে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। আলোচিত এই ঘটনায় স্থানীয় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
এর আগে, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
(ওএস/এএস/অক্টোবর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ফুটবলের বাইরে মেসির বিরল সম্মান, পেলেন ডক্টরেট
- ‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না’
- ‘মানবিকতার সঙ্গে পুলিশি সেবা দিতে হবে’
- পদত্যাগ করলেন বিএনপির এমপি মিষ্টি
- ‘আগামী অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু’
- ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
- নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
- আনসারের পৃথক তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’
- ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ উদ্বোধন, লাগবে না কোনো ফি
- ‘আশা করি খুব বেশি কাঁদতে হবে না’
- বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ
- ‘দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস নয়’
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্যারাসিটামল নির্ভর চিকিৎসা সেবার অভিযোগ
- ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না’
- মুক্তিবাহিনী সিলেটে পাকসেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়
- সাতক্ষীরায় আদালত চত্ত্বর থেকে পালানোর কয়েক ঘণ্টা পর আসামী গ্রেপ্তার
- সুন্দরবনে ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযান, নিরাপত্তা চান জেলে-মহাজনরা
- রাজৈরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- ঠাকুরগাঁওয়ে চেম্বার অব কমার্সের অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত
- বিস্ফোরক মামলায় দেওয়ানগঞ্জ পৌর আ.লীগের আইন সম্পাদক গ্রেপ্তার
- গোপালগঞ্জে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
- রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা
- বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
- আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও এসিল্যান্ড অফিসের এক কর্মচারী
- ছাত্রলীগ নেতা জসিম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঠোঁট ফাটছে এখনই! যা করবেন
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন সম্পন্ন
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল আজ
০১ অক্টোবর ২০২৬
- ‘বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না’
- পদত্যাগ করলেন বিএনপির এমপি মিষ্টি
- ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
- বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
-1.gif)








