‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
স্টাফ রিপোর্টার : ধর্ম ব্যবসা দিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি।’
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষই জেগে উঠবে।
দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নজর রাখার প্রয়োজন রয়েছে।
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না, বরং তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব।
তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তার হাত ধরেই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে চান।’
রাজনীতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, ‘কেউ লং মার্চ বা শর্ট মার্চ করুক কিংবা কথায় কথায় হুমকি দিক, আবার কেউ দেশে ফিরতে চাইলে তাতে বাধা নেই। আমরা তো চাই, উনি আসুন এবং এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলোর মুখোমুখি হোন।’
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিগত সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। তিনি নিজেই তো বলে গেছেন, তাদের যা দিয়েছি, তা তারা আজীবন মনে রাখবে।’
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।
প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর চেয়ারম্যান ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব আহমেদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র্যালী
- ফরিদপুরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- মেট্রোরেলসহ ১৯ ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ
- সৌদি-আমিরাত সম্পর্ক : বৈরিতা থেকে সমঝোতা
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার
- মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর
- আইএলটি২০’র ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন ফজলহক ফারুকি
- নেপালে তুষারধসে নিহত ১৫ শ্রমিক
- ‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
- মক্কার পর এবার মদিনায় হামলার দাবি, হুথিদের দুষলো সৌদি
- কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
- রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ
- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১
- ইতিবাচক ধারায় পোশাক রপ্তানি : প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি
- ‘উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে’
- হোমনায় মুক্তিবাহিনীর বীর যোদ্ধারা পাকসেনাদের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান চালায়
- সাতক্ষীরায় ৩০০ বছরে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
- টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা
- কলারোয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- গ্রাহকদের একাধিকবার আঙ্গুলের ছাপ নিয়ে সিমকার্ড তুলে অপরাধীদের কাছে বিক্রি, তিন যুবক গ্রেপ্তার
- চ্যানেল আই সৃষ্টিশীল চেতনার স্বাক্ষর
- সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
- পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি
- টাঙ্গাইলে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় শঙ্কা
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
- ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম সম্মেলন সম্পন্ন
- পলাশবাড়ীতে জমিজমা নিয়ে সংঘর্ষে ৬ জন জখম, থানায় মামলা
- অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
০২ অক্টোবর ২০২৬
- ‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
- ‘উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে’
-1.gif)








