‘বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো’
স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি নতুন নয়, এটি অনেক পুরোনো। অতীতেও দলের নেতাকর্মী ও মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান শাওন সাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নতুন করে পাওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বারবার সতর্ক করে দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠক, জাতীয় সংসদে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক এবং বিভাগীয় পর্যায়ে নেতাদের সঙ্গে আলোচনায় বলা হয়েছে, গণমাধ্যম এখন স্বাধীন। সংবাদমাধ্যম যা খুশি লিখতে পারে এবং সমালোচকেরা যা খুশি বলতে পারেন। তাই নেতাকর্মীদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।
তিনি বলেন, এই সতর্কতা অবলম্বন করতে না পারলে বিএনপিতে থাকা যাবে না এ কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপরও কেউ উদ্ধত আচরণ করে মানুষের মনে কষ্ট দিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আলাল বলেন, একজন সংসদ সদস্য, যিনি বিএনপির একজন নেত্রী হিসেবে জীবনে অনেক ত্যাগ করেছেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পদত্যাগের নির্দেশনা দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং অপরাধীর খাতায় তার নাম লিখে দেওয়া হয়েছে।
বিএনপির অতীতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মের আগে ঢাকায় জাতীয়তাবাদী যুবদলের একটি কেন্দ্রীয় কমিটির সভায় দলের ভেতরের দুর্নীতিবাজ ও আগাছাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান । তবে, সেই কাজ করার আগেই ওনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়।
আলাল আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন আমি ধান লাগিয়েছি। ধানের গোড়া যখন নরম ছিল তখন কিছু আগাছা জন্ম নিয়েছে। ধানের গোড়া এখন শক্ত, আমি সেই আগাছা পরিষ্কার করতে চাই।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ের বিভিন্ন ঘটনার উল্লেখ করে আলাল বলেন, সে সময় বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও নির্বাচিত সংসদ সদস্যকে একটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছিল।
তিনি বলেন, সে সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন মন্ত্রীর ছেলে কুষ্টিয়া যুবদলের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও ঠিকাদারি কাজে জড়িত থাকার অভিযোগ আসার পর তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয় এবং তার বাবাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়।
আলাল আরও বলেন, সার কেলেঙ্কারির ঘটনায় চট্টগ্রামের আরেকজন মন্ত্রীকেও মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
তিনি বলেন, বিএনপির অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই ধারা নতুন নয়। এটি অনেক পুরোনো। বর্তমানে দল যখন দেশের বিভিন্ন উন্নয়নে কাজ করে যাচ্ছে, তখন কেউ কেউ মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের আশ্রয় নিয়ে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
ন্যাপ চেয়ারম্যান শাওন সাদিকের ওপর হামলার প্রসঙ্গে আলাল জানান, ঘটনাটি সংবাদমাধ্যমের কাছে ছোট ঘটনা হতে পারে, কিন্তু তাদের কাছে এটি বড় ঘটনা। ১৭ বছরের আন্দোলনে বিএনপির যারা সামনে থেকে ছিলেন, তারা হামলা সহ্য করেছেন এবং কারাভোগ করেছেন।
তিনি জাতীয়তাবাদী জোটের উদ্দেশে বলেন, সাদিকের ওপর যে হামলা হয়েছে, তার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে তৎপরতা আরও বাড়াতে হবে।
এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জেমস ভাই, আপনি আমাদের এক বিশাল বটবৃক্ষ’
- ‘যারা অপরাধী তাদের বিরুদ্ধে নিউজ করুন, তাদের মুখোশ উন্মোচন করে দিন’
- আশাশুনির জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি
- ময়মনসিংহে রাজিব পরিবহনে নিহতদের দাফন সম্পন্ন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে
- কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কলেজ ছাত্র খুন
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি আসছে
- ‘তাঁত-পাটপণ্যসহ সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সরকার কাজ করছে’
- ‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’
- ‘বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- বিদায়ী ম্যাচ খেলতে পরিবার নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি
- জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
- খেজুরের শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে এ সপ্তাহে
- সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
- ‘বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা হচ্ছে’
- কড়া নিরাপত্তায় রূপপুরের ইউরেনিয়ামের চালান ঈশ্বরদীতে পৌঁছেছে
- মুক্তিবাহিনী ধনবাড়ীতে অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
০৩ অক্টোবর ২০২৬
- ‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’
- ‘বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো’
-1.gif)








