E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’

২০২৬ অক্টোবর ০৩ ১৪:৪২:৪৮
‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের মানুষ কষ্টে আছেন। তাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই।”

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিনেল আয়োজনে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির আলেমদের সতর্ক করে বলেন, “দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে, তাই আমাদের সতর্ক হতে হবে।”

তিনি বলেন, “দেশে কওমি মাদরাসা আছে, আলিয়া মাদরাসা আছে এই মাদরাসাগুলোতে কোনো ত্রুটি থাকলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদরাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে। আমাদের তুলনা হবে মদিনার মসজিদের নববীর মাদরাসার সঙ্গে। যে মাদরাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) আর ছাত্র ছিলেন সাহাবিরা।”

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test